প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ উল্লেখ করে মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা আয়নাল হককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা আয়নাল হককে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ছেলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের ঘটনায় তাঁর বাবাকে কেন হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
তাঁর বাড়ি নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। বাবা আয়নাল হক পেশায় কৃষক। চার ভাইবোনের মধ্যে আবু বকর সবার বড়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে করে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। ওই মন্তব্যকে কেন্দ্র করেই তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এসআর