[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

২৪ দিনে প্রবাসী আয় ২১৩ কোটি ৭০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ প্রায় ২৬ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, বার্ষিক হিসাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় আসে।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

এসআর

সম্পর্কিত খবর