পাইপলাইনের ভালভ পরিবর্তনের কাজের কারণে বুধবার (২১ অক্টোবর) রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজ করা হবে।
এ কারণে বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ে এসব এলাকার প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এসআর