[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তার আশ্বাস দিল মার্কিন ট্রেজারি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগ পূর্ণ সমর্থন ও

 সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককে মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

​তিনি জানান, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির পেছনে বিগত সরকারের সময়কার নীতিগত জটিলতা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রভাবকে মূখ্য কারণ হিসেবে চিহ্নিত করেছে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

​ড. তিতুমীর আরও বলেন, বিদ্যমান এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট ও আন্তরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলগুলোতে প্রশংসিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্বব্যাংক, আইএমএফ ও মার্কিন ট্রেজারি বিভাগ বাংলাদেশকে সংকট উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সহায়তার বিষয়টি আরও স্পষ্ট এবং চূড়ান্ত রূপ পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর