[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীসহ ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১:৪৬ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে কারখানা এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজে সহায়তা শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে রয়েছে।

তবে সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে সেগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় অগ্নিনির্বাপণ কার্যক্রম।

এদিকে কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এসব বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর