শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির প্রাক্কালে আগামী ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।
এসআর