[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১১:১২ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এয়ারলাইনস সংস্থাটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার কারণে কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর প্রভাবে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকা-দাম্মাম রুটেও আকাশপথে যোগাযোগ বন্ধ থাকার কথা জানা গেছে। এতে সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এসআর

সম্পর্কিত খবর