[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৫:২০ পিএম

সংগৃহীত ছবি

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের অব্যাহত হয়রানির প্রতিবাদ জানিয়ে আগামী বৃহস্পতি ও

 শুক্রবার সারাদেশে সব ধরনের এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’।

​আজ সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সেলিম খান এই কর্মসূচির ঘোষণা দেন।

​দুই দিনের ধর্মঘট ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: সংবাদ সম্মেলনে সভাপতি সেলিম খান অভিযোগ করেন, এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা প্রতিনিয়ত নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই দুই দিন দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঙ্কার দেন তিনি।

​বাজার সিন্ডিকেটের অভিযোগ: সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করে বলেন, মাত্র ৫টি নির্দিষ্ট কোম্পানির হাতে পুরো এলপিজি সরবরাহব্যবস্থা জিম্মি হয়ে আছে। তারা মনঘোড়া ও একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এলপিজির দাম বাড়িয়ে চলেছে।

​উল্লেখযোগ্য যে, গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করে। সেসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ করা হয় এবং অন্যান্য আকারের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

​তবে বিইআরসি নির্ধারিত এই সরকারি দামে বাজারে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোক্তাদের ১২ কেজির প্রতিটি সিলিন্ডার কিনতে হচ্ছে ২,০০০ টাকা থেকে ২,২০০ টাকা, এমনকি কোথাও কোথাও ২,৪০০ টাকা পর্যন্ত গুনে।

এসআর

সম্পর্কিত খবর