[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আগামী ১৩ অক্টোবরের দিকে এ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী মঙ্গলবারের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে দেশের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর