দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এসআর