[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিহত ব্যক্তিরা হলেন মো. শাহেদ আহম্মেদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলায় এবং নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লায়।

 

রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় বিমানবন্দরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত মো. শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তাঁর গ্রামের ডাকঘরও মাদলা।

 

অন্যদিকে, মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর গ্রামের ডাকঘর ঢালুয়া।

 

বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর খবর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করে তাঁদের বাড়ির ঠিকানা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এসআর

সম্পর্কিত খবর