[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা: সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৯:০৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রোববার (১১ অক্টোবর) আবহাওয়া

 প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
​
​আকাশ ও বৃষ্টিপাত: সকাল থেকে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
​তাপমাত্রা: দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।


​বাতাসের অবস্থা: উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
​আর্দ্রতা ও সূর্যসূচি: আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আজ সন্ধ্যায় ৫টা ৩৭ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল সোমবার ভোর ৫টা ৫৪ মিনিটে সূর্য উদিত হবে।

এসআর

সম্পর্কিত খবর