[email protected] সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা: একাধিক বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে

 চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সাথে সাথে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

​আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া এক পূর্বাভাসে জানা যায়, শনিবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

​পরবর্তী দিনগুলোতেও আবহাওয়া একই রকম থাকার পর, সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে। ১৩ ও ১৪ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষভাগে গিয়ে বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে আবহাওয়া সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর