৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশ পাওয়া প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এসআর