[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম ও বরিশালসহ একাধিক অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস, থাকবে রোদও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৫ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের অধিকাংশ সময় আকাশ

 প্রধানত রৌদ্রজ্জ্বল থাকবে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

​আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

​সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

​পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর