[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

দেশ মেরামতে 'থ্রি-আর' কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:১১ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার রিকভারি,

 রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—সংক্ষেপে 'থ্রি-আর' (Three-Rs) কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় প্রদত্ত এক ভাষণে তিনি এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয়েছে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের মতো অভিশাপ থেকে মুক্ত হয়ে দেশ এখন পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে।"

​তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামনে এখন অপার সম্ভাবনার দুয়ার উন্মুক্ত। দেশের তরুণ ও কর্মক্ষম জনশক্তিকে (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়েছে।

​পাশাপাশি দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি বৈশ্বিক 'ম্যানুফ্যাকচারিং হাব' হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এই বিশাল কর্মযজ্ঞে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়ার আহ্বান জানান।

​তরুণ সমাজের কথা উল্লেখ করে তিনি জানান, দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের উদ্ভাবনী ও স্টার্ট-আপ উদ্যোগ বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর