দেশে নতুন করে পাঁচটি ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ডিজিটাল ব্যাংকগুলোর এলওআই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রাথমিক অনুমোদন পাওয়া পাঁচ প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্য থেকে পাঁচটি আবেদনকে প্রাথমিক অনুমোদনের জন্য নির্বাচন করা হয়েছে।
অন্য আবেদনকারীদের মধ্যে রয়েছে—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মার্স, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।
এসআর