[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

বঙ্গভবনের পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫১ পিএম

সংগৃহীত ছবি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ‘রুপালি

 মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালিত হয়।

​রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবমুক্ত করা পোনার মধ্যে ছিল ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউস মাছের পোনা।

​কর্মসূচিসময়ে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​পোনা অবমুক্তকরণের কাজ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির সার্বিক কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসআর

সম্পর্কিত খবর