[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ক্যাডারের অধীনে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ দুই পদ মিলিয়ে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ পাবেন।

 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীকে এমবিবিএস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদের ক্ষেত্রে প্রয়োজন হবে বিডিএস বা সমমানের ডিগ্রি।

 

বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য খাতের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সরকারি কর্ম কমিশন।

এসআর

সম্পর্কিত খবর