রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সাক্ষাতে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যাটর্নি-জেনারেল। এ সময় রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
রাষ্ট্রপতি সংবিধানের সর্বোচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাতে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রপতি অ্যাটর্নি-জেনারেলকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে রাষ্ট্রপতির প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
এসআর