জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ প্রদান শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এই সংক্ষিপ্ত ও ব্যক্তিগত মতবিনিময় এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই অধিবেশনে বক্তব্য রাখার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসআর