চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার কারণে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬
মিনিট ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল। যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেবা বন্ধ রেখে ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেলের পিছনের অংশের একটি দরজা হুট করে খুলে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার খাতিরে সার্ভিসটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ত্রুটি সংশোধনের পর বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এসআর