[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ ও হাইতির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশ

 সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে এক সাইডলাইন বৈঠকে মিলিত হয়েছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-আইমে।

​মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​বৈঠকে উভয় দেশের জনগণের যৌথ কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা এবং নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এসআর

সম্পর্কিত খবর