আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও নিত্যপ্রয়োজনীয়
পণ্যের বাজারে তার বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে সরকারের নির্ধারিত সমন্বয়ে তেলের দাম বাড়লেও পণ্য সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানির কারণে পরিবহন ও সরবরাহ ব্যয় কিছুটা বাড়লেও আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাজারের দুর্বল দিকগুলো চিহ্নিত করে তদারকি জোরদার করা হচ্ছে। সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হলে বাজারে মূল্যস্ফীতি ঘটবে না এবং নিত্যপণ্যের দাম ইনশাআল্লাহ স্থিতিশীল থাকবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন তিনি।
এসআর