[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭:২২ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের

 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক স্বাগত প্রাতরাশে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বনেতাদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান মঞ্চে অন্যান্য বিশ্বনেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনে অংশ নেন। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধানের ব্যস্ত সফরসূচির সূচনা ঘটে।

​প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী সাধারণ পরিষদ হলে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। নির্ধারিত সফরসূচি অনুসারে, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম বক্তব্য প্রদান করবেন এবং ঐতিহ্য রক্ষা করে বাংলায় ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এসআর

সম্পর্কিত খবর