[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে নিম্নচাপ: সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৮ পিএম

সংগৃহীত ছবি

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে

 নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের তথ্যমতে, এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ কিছু স্থান থেকে প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

​বুধবার থেকে শনিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই পর্যায়ক্রমে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্যান্য বিভাগে ছড়িয়ে ছিটিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তীতে শুক্রবার ও শনিবারও সারাদেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের পর থেকে দেশের তাপমাত্রা আবার সামান্য বৃদ্ধি পেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর