[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

তিন হত্যাকাণ্ডে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর উদ্বেগ, বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পিএম

সংগৃহীত ছবি

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক

 যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। পৃথক ফেসবুক পোস্টে তাঁরা এসব নির্মম ঘটনার দ্রুত বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন।

​শায়খ আহমাদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন, একের পর এক এমন নৃশংস ঘটনায় দেশবাসী স্তব্ধ। আক্রান্ত পরিবারগুলোর জন্য সুবিচার দাবি করার পাশাপাশি তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। এছাড়া মাদক ও কিশোর গ্যাংয়ের মতো যেসব অপরাধমূলক কর্মকাণ্ড এসব নৃশংসতার মূল কারণ, সেগুলোর বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

​অন্যদিকে, মাওলানা মিজানুর রহমান আজহারী শিশুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশে মানবিকতা ও বিবেকবোধ হারিয়ে যাচ্ছে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, বরং এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাই সমাজ ও রাষ্ট্রকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার জোর তাগিদ দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর