[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

ডিএমপির চার এডিসির দায়িত্বে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে।

তাদের নতুন দায়িত্বে পদায়ন করে শনিবার (১৯ সেপ্টেম্বর) অফিস আদেশ জারি করা হয়েছে।

 

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই আদেশে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

 

আদেশ অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস) হিসেবে দায়িত্ব পালন করা মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের মিরপুর জোনের এডিসি করা হয়েছে।

 

মিরপুর জোনের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ ছাড়া গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন শাখার এডিসি মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের গুলশান জোনের এডিসি পদে বদলি করা হয়েছে।

 

অন্যদিকে গুলশান জোনের এডিসি মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর