[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশজুড়ে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫ পিএম

সংগৃহীত ছবি

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি

 হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আগামী কয়েকদিনের আবহাওয়ার এই পূর্বাভাস নিশ্চিত করেছেন।

​পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২০ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার (২১ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও সিলেটের কিছু স্থান এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এরপর মঙ্গলবার ও বুধবার (২২ ও ২৩ সেপ্টেম্বর) খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের বাকি অঞ্চলে কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। উভয় দিনেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর