[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

প্রশাসনে দুর্নীতি রুখতে সব মন্ত্রণালয়ে গঠন হচ্ছে দুর্নীতিবিরোধী কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১:০২ পিএম

সংগৃহীত ছবি

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি

 গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন, যেখানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে এ ধরনের কমিটি গঠনের প্রস্তাব দিলে তা গৃহীত হয়।

​দুদক শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। গঠিত এসব কমিটিকে কার্যকর করতে দুদকের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর