বাংলাদেশে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতের বিকাশ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও
বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে হাইকমিশনার রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে প্রেরিত অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এই শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্রিটেনে বসবাসরত প্রবাসীদের দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকার প্রশংসা করেন।
আলোচনাকালে রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, কমনওয়েলথ বৃত্তি সম্প্রসারণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনর্বহাল হয়েছে।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের পণ্য আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস নির্ভুল করতে ও কৃষি উৎপাদন বাড়াতে দু'দেশের মধ্যে তথ্য বিনিময়ের ডিজিটাল ক্লাইমেট ডাটা উদ্যোগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়।
এসআর