[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত পুলিশ কর্মকর্তা নিজাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে (পিপিএম-বার) সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ঢাকার পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তিনি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়ে সেখানে যান।

 

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

 

পরীক্ষার ফলাফলে তার মূত্রে বেনজোডায়াজেপিনস (BZO) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের ফলাফল ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সের শৃঙ্খলার পরিপন্থি।

 

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তাকে ‘অসদাচরণ’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর