[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, বহাল থাকতে পারে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৩ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকলেও

 গরম কমছে না। আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে জানানো হয়, সকাল থেকে আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সারাদিনের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি।

​সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার বার্তায় জানানো হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

​দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত কোনো ধরনের সতর্ক সংকেত জারি করা হয়নি। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় বৃষ্টির পরও অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে।

এসআর

সম্পর্কিত খবর