[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবনে সানিডেল স্কুলের ১২৪ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষকের সাথে এক

 সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে শামিল হওয়ার পরামর্শ দিয়ে তিনি জন্মদিনের মতো বিশেষ অনুষ্ঠানে একে অপরকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

​বিদেশের পরিচ্ছন্ন পরিবেশ ও নিজের লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিজের বাসা ও চারপাশ পরিষ্কার রাখার ওপর জোর দেন। কেউ যত্রতত্র ময়লা ফেললে তাকে বারণ করার পরামর্শও দেন তিনি।

এছাড়া, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকায় জমা পানি পরিষ্কার রাখাসহ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। মূলত আগামীর নেতৃত্বকে উদ্বুদ্ধ করতেই শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার এই সুযোগ দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর