[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

প্রাথমিকের কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতা অন্তর্ভুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

প্রাথমিকে শুধু পড়া ও লেখার পাশাপাশি শিক্ষার্থীদের শুনে বোঝা এবং সঠিকভাবে কথা

 বলার দক্ষতা সুনির্দিষ্টভাবে কারিকুলামে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

​বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিটিআইতে ‘বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্ত জানান।

​ববি হাজ্জাজ উল্লেখ করেন, ভাষা শেখার চার মৌলিক দক্ষতার মধ্যে শুনে বোঝা ও অনুশীলনের গুরুত্ব অনেক এবং শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন জরুরি।

​তিনি জানান, কেবল সাক্ষরতার হার বৃদ্ধি নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিক্ষাকে সবার অধিকার হিসেবে নিশ্চিত করে দক্ষতাভিত্তিক, ক্যারিয়ারমুখী ও নৈতিকতাসম্পন্ন গড়ে তোলা মূল লক্ষ্য।

​শুধু বইনির্ভর শিক্ষার বাইরে গিয়ে শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট, ভিডিও, ওয়ার্কবুক ও খেলার মতো আধুনিক শিক্ষণ-উপকরণ ব্যবহারের জন্য শিক্ষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

​টিএমটিই বাংলাদেশের প্রধান সমন্বয়ক রিয়াজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপ-এর মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক মারিয়া রেহমান।

এসআর

সম্পর্কিত খবর