[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা

 ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

​প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নানা ধরনের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত দলীয় নেতারা বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও মূল রাজনৈতিক দর্শনকে পাথেয় করে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একইসঙ্গে দেশের বর্তমান সার্বিক গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এসআর

সম্পর্কিত খবর