[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর প্রয়াণে প্রধানমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য জহুরul ইসলাম বাবুর

 মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

​গতকাল মঙ্গলবার রাত সাড় ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ‌্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জহুরুল ইসলাম বাবু। তিনি দীর্ঘ দিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগে হাসপাতালের আইসিইউতে ভরতি ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পদচারণা ছিল; তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের একজন সফল ক্রিকেটার এবং পাবনা সাবেক ক্রিকেটার সমিতির সদস্য ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর