[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

রংপুরে হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১:৫৩ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের যৌক্তিক সময়ের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করতে

 সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করেছে, যা সরকারের একটি বড় কৃতিত্ব। উদাহরণ টেনে তিনি বলেন, শিশু রামিসা হত্যাসহ একাধিক ঘটনার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।

​বক্তব্যে তিনি রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তনের আশা না করার অনুরোধ জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ক্রমান্বয়ে জনবান্ধব ও শৃঙ্খলিত বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে সংস্থাটিকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম হয়। 

এসআর

সম্পর্কিত খবর