[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

বিলুপ্ত হচ্ছে র‍্যাব,পুলিশের অধীনে নতুন ইউনিট এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

প্রস্তাবিত আইনে র‍্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নতুন ইউনিটটি গঠিত হলে র‍্যাবের কার্যক্রম ও সাংগঠনিক কাঠামোর বড় একটি অংশ নতুন ইউনিটের আওতায় আসবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথিপত্রসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান প্রস্তাবিত আইনে রাখা হয়েছে।

 

এ ছাড়া এসআরবির নিজস্ব বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারাসংক্রান্ত বিধান প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয় করে বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর