অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এই জয় বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীর জন্য আনন্দের উপলক্ষ তৈরি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট যে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম, এই সাফল্য তারও প্রমাণ দিয়েছে।
তিনি বাংলাদেশ দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, সামনে আরও বড় অর্জনের মাধ্যমে ক্রিকেটাররা দেশের জন্য সম্মান বয়ে আনবেন—এটাই প্রত্যাশা।
উল্লেখ্য, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে গত ১৩ আগস্ট বিএনপির মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকেও পদত্যাগপত্র জমা দেন তিনি।
এসআর