প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন—এ বিষয়ে বাংলাদেশের অবস্থান দিল্লিকে স্পষ্টভাবে জানানো হয়েছে।
মুখপাত্র আরও জানান, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শরিফ ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্ত বা সন্দেহভাজন যেসব ব্যক্তি ভারতে অবস্থান করছেন, তাদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, এসব বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ভারতকে জানানো হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
এসআর