আগামী ২০ আগস্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর আওতায় স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিন জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। আগামী ২০ আগস্ট দুপুর ২টায় এ বৈঠক শুরু হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
এসআর