[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ১১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে গ্রেড-১ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুসারে কাজী জেসিনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থ বিবেচনায় এই নিয়োগাদেশ কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর