[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, আলোচনায় চলমান পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।


বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এসআর

সম্পর্কিত খবর