[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়, শীর্ষে জাকার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১০:৫৬ এএম

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার (১৪ জুলাই) দ্বিতীয় অবস্থানে উঠে

 এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের লাইভ সূচকে সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৬৫। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মানকে 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১৭৪ স্কোর নিয়ে এই তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

​আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৭ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা তালিকায় তৃতীয় এবং ১৫৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া ১৪৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে পঞ্চম স্থানে। আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসকে 'ভালো', ৫১ থেকে ১০০ হলে 'সহনীয়', এবং ১০১ থেকে ১৫০ হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে 'দুর্যোগপূর্ণ' বা মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর