[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

জুলাইজুড়েই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১০:৫২ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান বর্ষণ পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে

 পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে তা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত গত ৫ জুলাই বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত বেড়েছে, যা চলতি মাসের বাকি দিনগুলোতে কখনও কম আবার কখনও বেশি আকারে চলমান থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার সকাল ৯টা পর্যন্ত পরবর্তী তিন ঘণ্টায় আরও ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর