[email protected] সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩

একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ৮:৩৫ এএম

সংগৃহীত ছবি

একদিনের সরকারি সফরে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক

 রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন। বরিশাল সফরকালে তিনি বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

​বৃক্ষরোপণ অভিযান: সফরের শুরুতেই প্রধানমন্ত্রীর গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ করার কথা রয়েছে। এরপর তিনি জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

​দলীয় মতবিনিময়: বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর