প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে বরিশাল যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে ঢাকায় থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি রাজধানীতে ফিরে আসবেন।
সফরসূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ করবেন।
এদিন বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।
সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এসআর