দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০
কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়।
ঝড়ের কবলে পড়তে পারে যেসব অঞ্চল
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে এই ১১টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
এসআর