[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

১৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ৮:২৭ এএম

সংগৃহীত ছবি

দেশের ১৬টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস

 দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

​ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

​আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ শনিবার ঢাকায় ভোর ৫টা ১৯ মিনিটে সূর্যোদয় হয়েছে এবং সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে।

এসআর

সম্পর্কিত খবর